Friday, July 14, 2023

প্রেমিক পীথাগোরাস

 প্রেমিক পীথাগোরাস

.. ঋষি 

 

তোমার ওই জ্যামিতিক  চোখে 

আমি আদিমতা মাত্রা ছাড়া ,

তবুও এই শহরে এক বর্গফুট জায়গা নেই 

যেখানে আমরা দাঁড়াই ,

এটা গ্রীস  নয় 

তবুও আমি এক প্রেমিক পীথাগোরাস ক্ষেত্রফলে পা !


তুমি-অতিভুজের উপর আঁকা  দুই বাহু

বুকে জড়িয়ে দেখো 

ভিন্ন নই কেউ; অভিন্ন দুজন প্রেমের ক্ষেত্রফলে

এই শহরে কেউ জানে না 

শধু জানো আমি জানি 

বর্গ ছাড়া অন্যান্য বহুভুজের জন্য পীথাগোরাস প্রেমিক ছিলেন। 

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...