Thursday, February 27, 2014

RISHI026@GMAIL.COM

আমার আর তোর কথা
............ ঋষি

তোকে জড়িয়ে ধরা মানে
পুড়ে যাওয়া
তোর বুকে যে কত আগুন।

তোর চোখে তাকালে মনে হয়
চলে যায় রূপকথার দেশে
তোর চোখে যে সদাই ফাগুন।

তোর শরীরে রাখা ,কিছু চুপকথা
আমি ছুঁয়ে দি ,মিশে যায় তাতে
তোর স্পর্শ আমার কাছে আদুরে ব্যথা।

তোর বুকের সাথে বুক রেখে বলি
মিশিয়ে নে ,টেনে নে আমায়
তোর আগুন আর তোর ফাগুন।

এতো গেল তোর কথা।

এবার বলি আমার কথা।

চাঁদ ,সূর্য্য প্রেম সব ছায়া
আসলে একটা মায়া
আর পরে থাকা কায়া।

প্রেমের আগুনে আমি প্রমাদ গুনি
জ্বলি ,পুড়ি, আমি মরি
অভ্যাস আমার।

আমার প্রেমে পুড়তে চাস
আমার বুকে থাকতে চাস
কিছু নেই সব শুন্য ছাই।

তবুও জানিস আমি পুড়তে চাই
হাড়াতে চাই তোর প্রেমে
বড় নিলাজ আমি।

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...