Thursday, May 2, 2024

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল 
যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে
আজ সে মুখ ফিরিয়ে বোবা
এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই
শহরের ব্যালকুনিগুলোতে ফুলেদের মৃত্যু রোজকার
চাইলেই পুনর্জন্ম হবে না 
আরেক যুগ শুধু গোত্রান্তর মানুষের বুড়ো আঙুলে মহানির্বাণ
শহর বদলাবে না
শুধু মানুষগুলো কথা বলতে ভুলে যাবে ক্রমশ । 

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...