Sunday, February 1, 2015

RISHI026@GMAIL.COM

যদি কিছু
............ ঋষি
==================================
যদি কিছু চাওয়ার থাকে
ভালোবেসো চেও।
যদি যেতে হয় , যেও আমায় ছেড়ে
কিন্তু সময়ের হাত ছেড়ো না।
ছেড়ো না তোমার কালো সানগ্লাসে লোকানো
পরম প্রিয় আমার চাউনি।

মনের ভিতরে উথালপাতাল আগুনে
হৃদয়ের স্পর্শে।
যদি বলি তুমি ছিলে ,তুমি আছো, তুমি থাকবে
হৃদয় জুড়ে অজস্র জলপ্রপাত।
তুমি ভিজবে ,আমি ভিজেছি বলে
তুমি বাঁচবে ,আমি বেঁচে আছি বলে।

তারপর কেটে যাবে বহুযুগ
হৃদয়ের দেওয়াল জোড়া আয়নায় তোমার রূপ।
তুমি আরো ,রূপসী হবে ,হবে অনন্যা
আমার হৃদয় শহরে প্রবল  বৃষ্টিপাত।
আবারও ,তুমি আমার ,আমি ভিজেছি
তুমি বাঁচবে বলে ,আমি বাঁচবো তাই।

No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...