Thursday, January 7, 2021

জলছবি




 জলছবি 

... ঋষি 

১

বিগত আর আগতের মাঝে এক পৃথিবী  দূরত্ব 

তবু অজুহাতে ফেবিকলকা মজবুত জোর। 

২

শহরের আয়নায় কেউ কারো মুখ দেখে না 

তবু টিভি পর্দায় সাসভি কভি বহু থি টি আর পি তে,

৩

পৃথিবীটা মোমের তৈরী হলে বেশ হতো 

তবে গৃহস্থের কাছে একটা অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকতো। 

৪

 প্রেমিকের বুকে বন্দি পাখি 

তুমি আকাশ দিলে ক্লান্তি আর খাঁচায় মৃত্যু 

৫

প্রেমিকার আঁচল আধুনিক কবিতার কাব্য গ্রন্থ 

আর পৃথিবীর আঁচল ফুটো ফাটা লঙ্গরখানা। 

৬

এই সব কাদা মাটি শোক আমায় হতাশ করে না 

শুধু মায়ের দুধের গল্পটা চিরস্থায়ী একটা দুঃখ। 

৭

আলনার আড়ালে লুকিয়ে থাকে নগ্নতা 

মানুষগুলো শুধু শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত। 

৮

দিনগুলো পানাপুকুরের মতো একলা দাঁড়িয়ে থাকে 

কিন্তু খিদের লোভ মানুষগুলোকে মাছ করে দেয়। 

৯

মাঝদরিয়ায় বয়স দাঁড়িয়ে ভাবে পাড়ের দুঃখ 

অথচ সময় ভুলে যায় পায়ের তলায় জল সকলের। 

১০

একটা নিশ্চিন্ত গল্পের আশায় সময়ের ভিক্ষাবৃত্তি 

আর তুমি ব্যস্ত চিরকাল সময়ের জলছবিতে। 


No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...