Thursday, December 26, 2013

rishi026@gmail.com


.......... আরো দুরে
লেখক : ঋষি

দুরে যাও আরো দুরে
সকালের আলোয় ঘুরে ঘুরে
রাত্রি এলো।

মাতাল বাতাসে কোজাগরী চাঁদে নক্সা
নক্সা আঁকা পৃথিবীর বুকে
আরো দুরে যাও।
নক্সিকাঁথার পৃথিবীতে মোরা শীতল বাতাসে
শুষ্ক দিন।
শুষ্ক চোখের পাতায় আশার  আলো
ভুলে যাও।
ভুলে যাও পৃথিবীর পথে
প্রতি দিনে রাতে ভেজা নোনতা রক্তের স্বাদ
চলে যাও।

চলে যাও আরো দুরে
পৃথিবীর গোলক ধাঁধায় ভুলে ভুলে
পৃথিবীর পথে।

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...