Friday, December 20, 2013

RISHI026@GMAIL.COM


প্রেম কোথায় ?
লেখক : ঋষি

অনিদ্রার চোখে লেগে থাকা জিজ্ঞাসা
চোখের পাতা ছুয়ে আগুনের গোলক
বড্ড ঠান্ডা লাগছে  ,,,  তুমি বলেছিলে।

আমি হীন ,আমার পুরুষত্বের জানলায়
তুমি ঠোঁট রেখে ছুয়ে দিলে
একটা চুমু।

আচ্ছা কামাছন্ন   ও চোখে আমি মৃত্যু দেখেছি
গভীর টান ,গভীর থেকে গভীরে একটা প্রশ্ন।
ও চোখে জিজ্ঞাসা কিসের ?
এমন হয় না কখনো
খোলাবুকে অর্ধবৃত্তাকারে জোড়া চাঁদ
কিন্তু জোত্স্না কোথায় ?

আমার লোমশ বুকের ভিতরে
এক অরণ্য ,সে অরণ্যে মুখ লুকিয়ে
মুখ তুলে চাও তুমি ,,,কিন্তু প্রশ্নটা থেকে যায়।
প্রেম কোথায় ?

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...