Saturday, December 28, 2013

rishi026@gmail.com


চোরা বালি
লেখক-ঋষি

তোমার সাফল্যে কি দিতে পারি  বলো
এক হাত বালিতে ,নিজেকে ডুবিয়ে
কি করে বলি
ওগো ও চোরা বালি।

অনির্দিষ্টকালীন  সাইরেনের সংকেত
খালি দোকানপাট ,খালি পথ
পথে পরে কিছু মোড়।
সব খালি
ওগো ও চোরা বালি।

চামড়ার ভাঁজে চামড়া জুড়ে
মৃত  চামড়ার বিক্রি খালি
ভালো করে দেখো।
বিকোয় মনুষ্যত্ব ,,,সব খালি
ওগো ও চোরা বালি।

তোমার সাফল্যে কি দিতে পারি  বলো
নিতে পারি তৃপ্ত কৃত্রিম সুরভি।
আমি পারি না বলতে  ,,,, ভালো
ওগো ও চোরা বালি।

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...