Wednesday, December 18, 2013

RISHI026@GMAIL.COM


...... গোপন নদী
লেখক : ঋষি

সন্ধ্যার গড়িয়ে পরা আলোয়
আমার চোখে নেশা লেগে আঠার মতো।
দখিনা হাওয়ায় উড়ে যাওয়া আঁচলের আড়ালে
জড়িয়ে থাকা উষ্ণতায় আমি পাগলপারা তোমার বুকে
এক স্পন্দন , এক গোপন উষ্ণতা।
তোমার খোলা চুলের স্রোতে
যেন কোনো ময়ুরীর নাচ।
ঝরে পরে পেখমের ঠিকরে পরা আগুন
আমার চোখে।
সোনালী সভ্যতার মৃদু আলোকে
এক পরিতৃপ্তি চোখের আলোয় প্রবাহিত।
শিরায় শিরায় স্পন্দিত হৃদয়ের গোপনে
এক বাসনা কাছে থাকার।
স্পর্শ হৃদয়ের ,স্পর্শ কামনার ,স্পর্শ আলিঙ্গনের
প্রবাহিত এক নদী।
হৃদয় সদুর গোপনে তুমি
তোমাকে ছুঁয়ে থাকা তৃপ্তি
প্রতি রক্তক্ষরণে ,জাগরণে আর মরমে।

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...