Thursday, December 26, 2013

RISHI026@GMAIL.COM


>>>কিছুক্ষণ তোমার সাথে
লেখক : ঋষি

কামসুত্রের পাতায় পাতায় এক নারী
অন্ধকার বিছানার চাদরে তপ্ত মায়াবী রূপ।
আর প্রেম সেতো হাতিয়ার কামের
ঘরে জ্বালানো সুন্দর সুগন্ধী ধুপ।
চলে যাবে ,চলে যাবে ,,,,যেমন যায়
কিছুক্ষণ সময় একলা নিরালায়
তোমার সাথে।
তোমার সাথে মিশে একাকার
এক আত্মা এক রূপ কিছুক্ষণ
তারপর জ্বলন্ত ছাই.
জ্বলছে আর জ্বলবে আরো কিছুক্ষণ
নিভে যাবে মোমবাতির আলো
গলে যাবে সব।
সময়ের সাথে সময়ের পরে
আবার অপেক্ষা অন্য রাতে
তুমি নারী আবার তপ্ত আমার নিঃশ্বাসে।

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...