Monday, December 30, 2013

rishi026@gmail.com


ও চোখে প্রেম নেই
.......... ঋষি

ও চোখে প্রেম নেই
শুধু জ্বালা রাখা আছে।
আমি তো প্রেম খুঁজেছি বহুবার
আমার মায়া আর কিছু না।
সেই রাতে এ চোখ
ছিঁড়ে ফেলেছিল ফালা ফালা হৃদয়।

আর আমি মায়ায় মায়ায় শুধু প্রেমে ডুবি
পানকৌড়ির মত বড় লোভ আমার।
ও চোখের অতলে এক মুক্ত রাখা আছে
মুক্ত স্বপ্ন ,মুক্ত স্বর্গ ,মুক্ত শান্তি।
আর আমি মুক্ত লোভি জেলে
যে বারবার জাল ফেলে
তুলে আনে জ্বালা
,,,, বড় জ্বালা।

জানো পায় না ,পায় না খুঁজে
একটু শান্তি ও চোখে।
একটুকরো আশ্রয়
.................একটু প্রেম।
শুধু জ্বালা আর জ্বালা
ও চোখে প্রেম নেই।

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...