Thursday, December 19, 2013

RISHI026@GMAIL.COM


............নষ্ট উপাখ্যান
লেখক : ঋষি

দেখতে দেখতে কেটে যাওয়া
সপ্তরঙা  সুরে আবাহনের গান।
আমি চমকে উঠে প্রশ্ন করি
তুমি তো মন ,তুমি তো
না কি অন্য কেউ।

সেই মোড়কে পুরনো চেনা আলোয়
তুমি হাত বাড়াও, আমিও।
ওকি কিসের দাগ আমাদের হাতে
চাকা চাকা পুড়ে যাওয়া চেনা দাগ।

ঘর পোড়া বারুদের নোনা গন্ধ
নোনা স্বপ্ন আর রক্তে রঙিন ইচ্ছার আকাশে।
কোনো অদৃশ্য হাতের ছেটানো বিষের বৈভব
সিঁদুরে মেঘ।

এই হাত সেই হাত জুড়ে হৃদয়ের তার
মৃত আলিঙ্গনের মৃত ঘরবাড়ি রাজপাট।
পথের ধারে বড় শুন্য আমি
শুন্য ভিখারী বড় শুন্য মন ,
কেটে যাওয়া সময়ের নষ্ট উপাখ্যান।

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...