Monday, December 30, 2013

RISHI026@GMAIL.COM


বদলানো প্রেম
........ ঋষি

মুহুর্তের আয়নায় দেখতে পেলাম তোকে
ঝলকে যাওয়া মুখ ,,,একটু সুখ।
ছায়া ছায়া ,ছায়া শরীর
তবু দেখা যায় উন্মুক্ত স্থন,উন্মুক্ত উরু
উন্মুক্ত তুই ,,,,,
অনেকটা সাদা পাতা।
অনেক্ষণ ধরে লিখলাম তোকে
নিজের মত করে।
কিন্তু কি জানিস তুই বদলে গেলি
অন্য হাওয়ায় ভাসতে ভাসতে তোর মুখটা।
কখন যেন বদল হলো
যেমন মেঘ বৃষ্টি হয়।
যেমন আকাশ রৌদ্র হয়
যেমন প্রথম প্রেম হয় প্রতিবারে।
কিন্তু কখন জানি না সকাল হলো
শ্রাবনের ধারা মত তোর রূপ।
আমি মুগ্ধ হলাম ,,প্রেমিক নয়
প্রেম হয়ে।
আর কি জানিস
,,,,,,,,,,,,,প্রেম যে একবার হয়
আর সে কারোর একার নয়।

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...