Monday, December 16, 2013

RISHI026@GMAIL.COM


........বাঁচানো পিঠ
লেখক : ঋষি

অবাক কিছু সময়ের পরে
যখন আবার ফাটবে কোনো হিরোশিমার বোমা।
আমার শার্টে থেতলানো বোনের রক্ত
মায়ার শরীরে ছড়ানো ছেটানো তথ্য।
তখন  বোলো  আমি মিশি নি
ও আমার দেশ নয়।

খোলা সংবাদপত্রের পাতার খবর নদীর অন্তরে
আর সমুদ্রে যেমন ঘামে নোনতা জলে।
যদি তুমি ভেজো
তখন বোলো আমি কালো নয়
আমি সাদা
একদম দুধে আলতা সাদা।

এর পিঠ ওর পিঠে
সময়ের রক্ত নরম ছিটে।
বাড়ছে আর ভাঙছে সব
যখন চেতনার আগুন তোমার শরীরে।
তখন  বোলো  না যেন
আমি ওগো আমি নই।

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...