Wednesday, December 11, 2013

RISHI026@GMAIL.COM


আবছায়া
>>>>> ঋষি

মৃত এ চিন্তার আগেই
আমি মৃত।
জীবন এই ভাবনা ছাড়া
আমি জীবিত।

শব্দহীন আকাশে তারাদের মাঝে
আজ কোলাহল।
আমি ছন্নছাড়া জোত্স্না
যার ঘর নেই ,নেই দোর.
শুধু জড়ানো  মায়া
সব শুকনো ছায়া আর ছায়া।
আকাশের চাঁদ হাত বাড়িয়ে চাই
যখন  সন্ধ্যা নামে।
নিজের আকাশে নিজেকে হারায়
কিসের মায়া।

নিদ্রা আর অনিদ্রার মাঝে
ছন্নছাড়া জোত্স্না আমার আকাশে।
হাত মুঠো করে ,মুঠি খুলি যেই
সব শুন্য এক আবছায়া।

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...