Saturday, December 7, 2013

RISHI026@GMAIL,COM


নারী ও প্রেম
লেখক : ঋষি
************************
সমস্ত দ্বিধার বাঁধন কেটে
আজ আমায় বলতেই হলো
তুমি নারী ,,, তুমি প্রেম নও।
প্রেমিকা মাত্র
রুপোলি স্বপ্ন মাত্র।

হৃদয় গহ্বরে যে অগ্নিকুন্ড
সেই অগ্নিকুন্ডের উত্তাপ হতে পারো,
কিন্তু পুড়তে তো আমাকেই হয়।

বৃষ্টির জলে যদি আমি ভিজি
ভেজে আমার চোখের পাতা।
আর প্রেমিকার ভেজে একটা শরীর
আর জানো
শরীর কখনই প্রেম নয়।

যেদিন আমার শহরে শ্মশানের ছাই
সেই ছাই শুধু আমার।
আর প্রেমিকার এক পাত্র অহংকার
প্রেমিকার অভিমানের আবরণ।
প্রেমিকার নেশার পানপাত্র
সব জানি ,সব বুঝি
তবু বলি শোন
তুমি নারী কিন্তু প্রেম নও।
*************************

No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...