Monday, September 30, 2013

RISHI026@GMAIL.COM


#### "  যাওয়া যায় না " ####
লেখক : ঋষি
*********************************************
চলে যেতে যেতে
মনে পরে গেল বাড়ির বারান্দায় বাড়ানো হাত।
এক স্বপ্নের রঙে সাজানো উনুনে
সাজানো মনের রং
যাব বললেই তো যাওয়া যায় না।
বাক্সবন্দী অনুভূতির মায়ায়
আটকে আছে প্রেয়সীর মুখ।
এক ছায়া  ......

চলে যাব
তবু জানো  যাব বললেই তো যাওয়া যায় না।
এক ফসলা ফসলের দু ফসলা মাটি
তপ্ত তিমিরে রাখা সঙ্গ দোষ।
শ্মশানের গন্ধ মাখা গায়ে
ফুলের পাঁপড়ির মায়া।
যাব কি করে ?
যাব বললেই তো যাওয়া যায় না  . ..........
**********************************************

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...