Thursday, September 12, 2013

RISHI026@GMAIL.COM

### " নগ্ন তোমায় " ###
লেখক : ঋষি
**********************************
আজ আর ভালো লাগছে না
তোমায় নগ্ন করে পেতে।
কি রাখা আছে সেখানে  .......

তোমার নরম বুকে মাথা রাখি
ওটা বালিশ নাকি ?
ওটা একটা আশ্রয় তাই।
তুমি কি ভাবো তোমাকে জড়িয়ে  ধরি
ঠোঁটে ঠোঁট রাখি।
ওটা প্রেম নাকি
তার থেকে বেশি তোমার স্পর্শ,
নগ্নতার থেকে বহু দামী প্রেম।

তুমি এসো বসো আমার পাশে
একটু কথা বলো
ওসব চাই না আজ।
আজ শুধু তোমায় দেখি
আর কিছু নয়
আজ আর পেতে চাই না নগ্ন তোমায়।
***********************************

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...