Wednesday, September 18, 2013

rishi026@gmail.com


### " বাস্তব " ###
লেখক : ঋষি
**************************************************
নীল জোত্স্নার ওপারে বসে
একগাদা মাথা ভর্তি জটিল সমীকরণের
একটাই মানে সন্তুষ্টি
ওটাই হওয়া যায় না।

আকাশ থেকে নেমে আসা আলোর সুরঙ্গে
হৃদয় হাঁটতে থেকে।
হাঁটতে হাঁটতে বাস্তবের মাটি থেকে স্বপ্নিল গহ্বরে
অন্ধকারের থকে দুরে
কিছু স্বপ্নদের ঘিরে হৃদয় নাচতে  থাকে।
ভালো লাগে
কিন্তু বাস্তবে ভালো থাকা হয় না।

নীল জোত্স্নায় মাখামাখি পৃথিবীটা
স্বপ্নের মতো মনে হয়।
কিন্তু বাস্তবের আলোতে সব একমুহুর্তে
বদলে যায় ,আটকানো যায় না।
*****************************************************

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...