Sunday, September 8, 2013

RISHI026@GMAIL.COM

#### " বৃষ্টি ছোঁয়া " ####
লেখক : ঋষি
******************************
আমি দুহাত বাড়িয়ে আছি
আমাকে স্পর্শ দিয়ে  যাও।
তোমার প্রেমের ছোঁয়াতে
তুমি আমাকে  ভিজিয়ে নেও।

তুমি ভাষাহীন আনন্দে
আমাকে মাতাল করো।
তোমার  অনন্ত দৃষ্টিতে
আমার হৃদয়ে ঘর করো।
কাছে এসো আরো কাছে এসো
তুমি আমাতে  মিশে যাও।

হৃদয়ে  যখন মেঘলা আকাশ
তখন তুমি এসো।
তোমার আঁচলে  লুকিয়ে আমায়
আমাকে ভালোবেসো।
আরো প্রেম ,আরো প্রেম
তুমি আমাকে ভিজিয়ে নেও।

আমার শরীর বেয়ে নামুক
তোমার শীতল ছোঁয়া।
আমার হৃদয় জুড়ে তুমি
বৃষ্টি তোমার ছোঁয়া দেও।
*******************************

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...