Saturday, September 7, 2013

RISHI026@GMAIL.COM

#### " আমার প্রেম " ####
লেখক : ঋষি
******************************************
আমার প্রেমে কোনো লজ্জা নেই
সেতো ঝরে বৃষ্টির মতো তোমার চারিধারে।
একবার মুখ তুলে চাও
দেখো আমি দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে।
তুমি যদি এক পা আসো
দেখবে আমার হৃদয় বিছানো আছে।
আরেক পা বাড়িয়ে দেখো
দেখবে তোমার স্বপ্ন রাখা আছে।
আরেক পা যদি আসো
দেখবে এক সিন্দুক রাখা আছে।
তাতে যতো মনি মুক্ত আছে
আমি রাঙাবো তোমায় তাতে।
আমার প্রেমে কোনো লজ্জা নেই
দেখো এক অহংকার মাখানো আছে।
সেই অহংকার মাঝে তুমি
একমুঠো স্বপ্ন ,একমুঠো তৃপ্তি।
আমার ভালো  থাকার আয়নায়
তোমার মুখ আঁকা আছে।
******************************************

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...