Monday, September 30, 2013

RISHI026@GMAIL.COM


### " মৃত্যুর ওপারে " ###
লেখক : ঋষি
**********************************
অদূরে এক দুপুরবেলায়
অচেনা এক ছুটির হাত ধরে
আমি চলে গেছি মৃত্যুর ওপারে।

ঝরে পড়া তুষার সমুদ্রের ঢেউ
অন্তরে রাখা সীসার ঘরে
অবিরাম যে তপ্ত বৃষ্টি।
সব আমার সৃষ্টি
আমি ধ্বংস ,নষ্ট সময়
পেঁচিয়ে থাকা খোঁপায় কিছুক্ষণ।
আটকে যাওয়া চোখে
এক ছোবল।
সব শেষ
আমি মৃত্যুর ওপারে অন্য দেশ।

অদূরে দুপুরের নরম রৌদ্রে মাখামাখি
নাক ঘসাঘসি এক অপেক্ষায়
আমি চলে গেছি মৃত্যুর ওপারে।
*************************************

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...