Friday, September 27, 2013

RISHI026@GMAIL.COM



### " আহ্বান " ###
লেখক : ঋষি
******************************************
মাড়িয়ে যাওয়া দিনের হলুদ ঘাসে
জানলার ঠোঁটের পর্দায়
এক আলোর আহ্বান।
আহ্বান এক নতুন শরতের
টুকরো টুকরো মেঘপুঞ্জ।
একটা দিনের শেষে
এক পুঁড়ে যাওয়া সময়ের পরে।
এই বিশাল জীবন আকাশে
রাত্রি নামে।
নক্ষত্রখচিত আকাশে স্মৃতিরা উঁকি মারে
চাঁদের আড়ালে।
বিশাল আকাশ ,বিশাল জীবনে
আবার আলো আসে।
প্রতি অন্ধকারের পরে
একটা সতেজ দিন আসে।
যেমন আসে নদী সমুদ্রর বুকে
যেমন এগোয় জীবন মরণের দিকে।
তেমনি জীবন এগোয়
এক আনন্দের মানচিত্রের দিকে।
এ এক আহ্বান
আহ্বান খুশি মুখরিত জীবনের দিকে।
********************************************

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...