Sunday, September 22, 2013

RISHI026@GMAIL.COM



## " এগিয়ে দেখো " ##
লেখক : ঋষি
*******************************
একটু বদলে গিয়ে এগিয়ে দেখো
বাড়িয়ে দেও তোমার হাত।
তোমার হাতের মশারির ওপারে
যে পতঙ্গরা আছে
তারা সুধা পান করে
চাই না প্রেমের দুষিত রক্ত।
একবার মুখ ফুটে বলে দেখো
না বলা সেই অমর বাণী।
দেখো তারা মরবে ,মরবে তোমার প্রেমে
পুড়বে তোমার সাথে দিনে রাতে।
সাত পাঁক মাটিতে না হয় সাত বারি হোক
শুধু তোমার হবে।
একটু পথ এগিয়ে দেখো
দেখো রাখা গোলাপ পাতা হৃদয়।
তুমি তার উপরে হেঁটে যেও না
রেখো তোমার হৃদয়।
*********************************

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...