Wednesday, September 11, 2013

RISHI026@GMAIL.COM

##### " অশুভ সময় "#####
লেখক : ঋষি
*****************************************************
নখের গোড়ায় লেগে থাকা রক্তের স্বাদ
হাতের মুঠোয় জড়িয়ে আছে নিস্তব্ধ শক্তি।
মুহুর্তের দরজা ধরে
জীবাশ্ম থেকে দুহাজার শতকের বদলের আয়নায়
এক বিভত্স মুখ ,বিচিত্র ছায়া
কেউ আসছে ,কিছু আসছে।

প্রেম থেকে অনুভূতি প্রতি পাতায়
আজ ছাপানো সস্তার অনুভূতি।
ছড়ানো বিন্দু বিন্দু রক্ত
পেটের খিদে ,কপালের ঘাম
আর পকেটে পরে পাওয়া চৌদ্দ আনা।
রক্তের রঙে রাঙানো জীবনের আঙ্গিনায়
এক কালো ছায়া
কেউ আসছে ,কিছু আসছে।

শতকের সোনালী আলোকে মেঘলা বৃষ্টি
ধানের খেতে ,সবুজ পৃথিবীর মায়া শুন্য
হাহাকার,অহংকার সব জমা।
ঝরে পরা সময়ের পাত্রে লাল রক্ত
এক অশুভ দিনের আগমনী বার্তা
কেউ আসছে ,কিছু আসছে।
*********************************************************

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...