Saturday, September 28, 2013

RISHI026@GMAIL.COM


### " ফুরোয় না " ###
লেখক : ঋষি
*********************************************
অহংকার  আর অলংকৃত সময়
বেশ না।
সাজানো গোছানো অথচ দুর্গন্ধময় অস্তিত্ব
কি বলবো ?

চলে যাবে তবু রেখে যাবে
পুড়ে যাবে অথচ রয়ে যাবে
ফুরোয় না কিছুতেই ফুরোয় না।

গোলকের আবর্তনে দিন আসে
অন্ধকার মুছে,
তবু কেন আঁধার মুছেও মোছে না।
প্রশ্নের অন্তরে রাখা জীবনের গাঁথায়
সেলাই করা অস্তিত্বের
প্রেম ফুরোয় না।

অহংকার আর অবমাননা একটা মুখ
অন্য মুখে রাখা গন্ধে
আর যা হোক প্রেম আসে না।

ওটাও  তো জরুরী
তবে কথায় রাখবো প্রেম ?
দুহাত জমিতে না আগুনের শিখায়
কিন্তু এ মন জুড়োয় না।
**********************************************

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...