Friday, September 13, 2013

RISHI026@GMAIL.COM

#### " এই মেয়ে " ####
লেখক : ঋষি
******************************************
প্রতারণা কিসের ?
হৃদয় না শরীরের বিষের।

এই মেয়েটা
পদ্ম পাতায় জল ,করে টলমল
শুধু পাতাটাই দেখিস ,পাঁকটাকেও দেখ।

না হয় হলো পাপী সমাজে চোখ
না হয় হলো বদল আয়নার মুখ ।
কি যায় এসে ?
এই মেয়ে
বল না তোর কিসের এতো দুঃখ ?

একবার বাইরে এসে দেখ
দেখ কতো আলো।
আলো যদি পৃথিবীতে থাকে
অন্ধকার হবেই তবে কালো।
এই মেয়ে একবার চোখ তুলে দেখ
দেখবি হাসছে জীবন বাসছে তোকে ভালো।
*********************************************

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...