Wednesday, November 30, 2016

শুকনো পাতা

শুকনো পাতা
..... ঋষি
========================================
চলন্তিকা
কোনো মেঘ হীন দুপুরে রৌদ্রে তুমি নিরাভরণ ।
আমি উত্তাল ঢেউয়ের মতো গড়িয়ে নামা যন্ত্রনা কবিতায়
আমার উত্তেজনাহীন ।
স্পর্শহীন
ভালোবাসা তলোয়ারে তুমি আসন্ন আগত শব্দমন্ডলী বর্ণনা ।

তোমার বুক ছেঁড়া দীর্ঘশ্বাস
আর ক্রমিকের সাজানো আলব্যামের আমি  ছবি হতে পারবোনা ।
যদি পারো আমাকে মুক্ত করো
জ্যা শূন্য তীরের মতন আমি ছুঁতে চাই 
আমার প্রার্থনায় তোমার বাস ।

আমার বুকের মশালে অসংখ্য শিহরণ আলোকিত বন্যায়
তুমি বেশী দূর নও ।
ঢেউয়ের পরে ঢেউ তারপর আবার ,বারংবার
আমি স্পর্শীল
নোনতা ভেজা আদর তোমার চোখে ।

চলন্তিকা
কোনো বৃষ্টিমুখর বিকেলে শহরের ভেজা রাস্তায় আমি একা ।
আমার কবিতা ছেঁড়া শব্দগুলো শুকনো পাতা
সময় বদলাচ্ছে খুব দ্রুত ।
আর শুকনো পাতার মতো হৃদয়

ক্রমশ মাটিতে মিশে যাচ্ছে ।

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...