Wednesday, November 30, 2016

আর যন্ত্রনা

আর যন্ত্রনা
............ ঋষি
=====================================
আমি ডুবে যাচ্ছি নিজের কাছে অপরাধে
নষ্ট সময়ের দরজায় আজ অধিকার কোনো পরিচয় নয় ৷
কখন যেন নিজেকে অস্তিত্বের কাছে
নিজেকে বড় ছোট মনে হয় ৷
কি লিখবো আমি সময়
এই দেশ ,রাষ্ট্র ,মানচিত্র আর পৃথিবী ৷

নষ্ট  আঁধারে বাঁচার  বাসনায় ঈশ্বর আমাকে খুঁজছে
আর আমি নিজের অধিকারে ঈশ্বর খুঁজি৷
সমস্ত অস্তিত্বের কাছে ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করি
আর কত নাটক ?
আর কত দেশ দেশ খেলা ?
আর কত পৃথিবীকে বোকা বানানো ?
প্রতি দিন ই দুঃস্বপ্নের সাথে আমার সঙ্গম কোনো মৃত্যুর গুহায়
জন্ম নিচ্ছে নিজের ভিতর বিদ্রোহ  ৷
রক্তের দাগ আর অনাহারী হাড়ে চুমু খেয়ে
নকল অস্তিত্বের সাথে সন্ধি ,,আর মানছি না , আর পারছি না।
ঈশ্বর তুমি দেখে যাও
মানুষ হয়েও আজ মানুষ কতবড় বদনামের নাম ।

আমি ডুবে যাচ্ছি নিজের কাছে অপরাধে
নষ্ট সময়ের দরজায় লাগানো বড় বড় শিরোনাম খবর আজকাল ।
চার বছরের মেয়ে যখন শরীর হয়ে যায়
মায়ের ধর্ষণ ছেলের তখন গা সওয়া।
আর কত সময় লিখবো

আর কত মিথ্যা এই বেঁচে থাকা নাটক আর যন্ত্রনা ।

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...