Wednesday, November 30, 2016

অনিয়ম


অনিয়ম
...... ঋষি
==================================================
মৃত্যুর নরম বুকে দগদগে ঘা
বালতি ভর্তি নিজস্ব কামনার সব আকাশের সুখে ।  
আমাকে চুম্বনে ভরিয়ে দেও
আমার রক্ত মাংসের শরীরে ফোঁটা ফোঁটা বিষ ।
এই মহানগরী বদলাতে বদলাতে
দীর্ঘশ্বাস অহর্নিশ ।
.
অনেকটা সময় আগে কোনো বিকেলের বারন্দায় আকাশে দাঁড়িয়ে কবি
বেয়ে নামা যন্ত্রণারা কখন যেন তারাখসা ।
সোজা নেমে আসে শরীরে ,নগ্নতায় ,বুকের পাঁজরে
নিজের কাছে ভীষণ নগ্ন সকলে ।
এই মহানগরীতে   রবীন্দ্রনাথ সকলে আওড়ায়
কিন্তু প্রেম বোঝে না ।
এই মহানগরীর খাঁচার ভিতর অচিন পাখি পোষে
কিন্তু আকাশ  বোঝে না ।
আর কবি আকাশের বারান্দায় দাঁড়িয়ে ঘর পোড়া রৌদ্রে গেয়ে ওঠে
. আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে, জানিনে জানিনে   ………….
.
মৃত্যুর নরম বুকে দগদগে ঘা
বালতি ভর্তি ইচ্ছারা আকাশে টুকরো টুকরো মেঘ ।
আমাকে চুম্বনে ভিজিয়ে দাও যেন বহুকাল ধরে
অপেক্ষার আকাশে ।
এই মহানগরীতে হিসেবের বাস
.
কেউ কেউ হয়তো নিয়মের বাইরে ।

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...