Monday, November 21, 2016

বদলানো কবিতা

বদলানো কবিতা
............ ঋষি
==============================================
নিরিবিলিতে একটা আশ্রয় মাথাচাড়া দেয়
নিদারুন কোনো শোকের মতো আঁকড়ে ধরি কোনো অজানাকে।
আচ্ছা তুমি কি আগের মতো আছো চলন্তিকা
নাকি বদলে গেছো ?
আমার কবিতার পাতায় আজ নাম না জানা পাখির ডাক
তুমি ডাহুকের মাংস আজও পছন্দ করো ?

তোমার বাড়ির থেকে আমার দূরত্ব
মানচিত্রে ধরা যাবে না।
কোনো কিলোমিটারের স্কেলে মাপতে গেলে সময় পেড়িয়ে যাবে
কিন্তু সেই সময় হৃদয় ? না একটুও বদলাবে না।
এই ছেলেটা বেলবেলেটা আমাদের পাড়ায় যাবি
জীবন পেরিয়ে চলন্তিকা আর কি সময় হবে ?
তোমার হাত ধরে হাঁটাটা যদি বেহায়াপনা হয়
 আমার হৃদয়ে তোমার থাকাটা যদি অসংবিধানিক হয় ,
তবে ।

নিরিবিলিতে একটা আশ্রয় যা নিতান্ত আমার
ঋতু বদলায় ,সময়ের সাথে ফুল শুকিয়ে যায় বইয়ের পাতায়।
তবুও তো কিছু থাকে
প্রতিটা শেষের পরে শুরুর পাতায়।
আমার বদলানো কবিতা , অবশেষে আমি

সময়ের সাথে।

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...