Wednesday, November 16, 2016

তোমার বাড়ি চলন্তিকা

তোমার বাড়ি চলন্তিকা
........... ঋষি
==============================
বিকেলের ব্যালকনিতে যে স্পর্শটা দাঁড়িয়ে আছে
তা তোমার বাড়ির সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে ।
ক্রমশ তোমার নাভি থেকে উঠে আসছে
হাঁপানোর শব্দ ,দূরে কলকারখানার সাইরেন ।
ছুটি হয়ে যাচ্ছে চলন্তিকা মানুষের
শুধু হৃদয় আটকানো তোমার বাড়ির চারদেওয়াল ।

অনেকেই ভাবছে ভালবাসা আমাকে ভিখিরী করেছে
কিন্তু আমি জানি মনে ।
আমি আলাদিনের চাদরের ওপর বসে এই বিশ্বব্রম্হান্ডের তাড়নায়
আমার প্রদীপের টিমটিমে দৈত্য আজ সংহার রূপে ।
সামনে চেয়ে দেখো
কেউ মাটি কুপাচ্চে ,সার দিচ্ছে ।
ভালো করে চেয়ে দেখো
সেই প্রেম আজও এই কবিতায় আদর তৈরী করছে ।
নিস্কলঙ্ক কোনো বিকেলের আলোতে
অন্ধকার এগিয়ে আসছে ,নিমিত্তের বেঁচে থাকায় ।

বিকেলের স্পর্শগুলো সব অন্ধকার করে আসছে ক্রমশ
তোমার  হৃদয়  দিয়ে বেরিয়ে আসছে গুঁড়ো গুঁড়ো থার্মোমিটার ।
ক্রমশ মায়াবী হয়ে যাচ্ছে রূপকথার নাভিকূপ
মায়াবী আলোর কম্পিত পরিবেশন খৃষ্টপূর্ব লাল স্তন ।
মাংসল ড্রয়িংরুমে পোয়েটিক অ্যাশট্রে

অবসন্ন রাতে  শুধু সিগারেটের পুড়ে যাওয়াতে ।

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...