Sunday, November 27, 2016

এই চোখ

এই চোখ
......... ঋষি
=============================================
চলন্তিকা তুমি চোখ বলে চেনো
আমি তাকে স্পর্শ বলি ।
তোমার প্রতিটা চাহুনিতে আমার কাছে অর্থ ধরা আছে
তুমি যেদিন আমার পাশে বসে ডুবে গেছো কোনো আদিম ইচ্ছায়।
সেদিন আমি ঠোঁট ছুঁয়ে তোমায় বলেছি
চলন্তিকা এই চোখ আমার ।

তোমাকে মৃত্যু বলে ডেকেছিলাম
যেদিন তুমি প্রথম ডাকেই সাড়া না দিয়ে দরজা খুলে দিলে ।
আমি মিশে গেলাম ভিড়ে
হাজারো সত্বর ফাঁকে কিছু সময় ।
তারপর হঠাৎ একদিন কোনো নীল সমুদ্রের ফেনিল স্রোতে
আমার ভেসে যাওয়া ।
আমার হৃদয়ের পাশে তুমি, তোমার চোখ,চোখের কাজল
একে একে খসে পরা পাখির পালক ।
তারপর মৃত্যু
আমি ডুবে গেছি অন্ধকারে খুঁজে পাওয়া আলোতে ।

চলন্তিকা তুমি যাকে চোখ বলে চেনো
আমি তাকে মৃত্যু বলি ।
তোমার আয়নার ভিতর যখন তুমি ধরা দেও নিজেকে
আমি যত্নে লিখে ফেলি তোমায় ।
তারপর সেদিন আমি এগিয়ে গেলাম তোমার দিকে
জানার ছিল ,,মৃত্যু এটা কি আমার বাড়ি ?


No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...