Tuesday, February 4, 2020

সত্যি বলছি



সত্যি বলছি
.... ঋষি

তোকে ভালোবেসে আমি কি করতে পারি ?
উত্তর দিতে পারি নি ,
কি করে দেব  ?বলা কি যায় তোকে চলন্তিকা ।
তোকে আমি খুন করতে পারি
সত্যি বলছি ,খুন করতে পারি।
.
পাগলামি উদ্ভট ভাবনা
সূর্যের আলোগুলো তোকে ছুঁয়ে আমার বুকে আগুন জ্বালায় ,
অন্ধকার চাঁদে আমি দেখি জোনাকিদের
তুই যেন নক্ষত্রদের মাঝে খুব একলা আমার বুকে।
আমি ধিকিধিকি জ্বলি
পুড়তে থাকি সিগেরেটের নিকোটিন বুকে ,
তোকে ভালোবাসি তাই।
.
সত্যি কি পাগলামি
তোকে ভালোবেসে আমি মরে যেতে পারি সমুদ্র থেকে পৃথিবীর শেষ আলোয়।
আজকাল মনে হয় এই জন্মে শুধু আমার একলা টুকু
আমার মৃত্যুর শেষ নিঃশ্বাসে তুই লেগে আছিস।
দূরে দেখি দুলতে  থাকা সেতু
দৃশ্যত তোর আমার মাঝে এক আকাশ দূরত্ব ,
তবু দেখি আমি সেতু।
ওপারে জীবন
সেতু দুলতে থাকে গভীরে আকাশে
আমি হারাতে থাকি ,তোকে জড়াতে থাকি ,
তবু সত্যি বলছি
তোকে ভালোবেসে আমি খুন করতে পারি। 

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...