Sunday, March 9, 2014

RISHI026@GMAIL.COM

আমি বাজ
........ ঋষি

তোমার প্রজাপতির ডানায় আজ আকাশের রং
আর আমার আকাশ থেকে নেমে আসা ছো মারা বাজের শরীরে পোশাকি ঢং।
আমি পুরুষ ,আমার পৌরুষে অন্ধকার ছলনা
এক যাতনা তুমি জানো ,,তবুও জড়াও ওই আকাশ রঙের শাড়ি।

তবুও জ্বালাও দিনে রাতে শরীরী ঢঙে
নামতে থাকি জানো নেমেই চলি।
নদী ,পাহাড় ,পথ ,পর্বত পেরিয়ে এক অচিন দেশ
এক রুপকথা ,বেঙ্গমা ,বেঙ্গমী আর তুমি ,
এক রাজকন্যা সপ্নের দেশে।

আমার সাতরাজার ধন মানিক আমার ঐশ্বর্য্য
আমার পৌরুষের অলংকার তুমি
তোমার প্রজাপতির ডানায় লেগে থাকা ইচ্ছাগুলো
কোনো ঘুমপরীর দেশের আমার বাসনা ,
আমার শব্দহীন চোখের চাহুনির তোমায় জড়াবার লোভ।

আর তোমার প্রজাপতির ডানায় আজ আকাশের হাতছানি
উপরে আরো উপরে তুমি উঠতে থাকো পরাগের লোভে।
আর আমি নামতে থাকি ছো মেরে তোমাকে কেড়ে নেবার জন্য তোমার থেকে
শুধু নিজের জন্য তোমার গভীরে আমি বাজ।

No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...