Saturday, March 15, 2014

RISHI026@GMAIL.COM



বলা হলো না জানো
........... ঋষি

গত আঠারো বছরে কম করে আঠারশো বার 
তোমায় বলার চেষ্টা করেছি ভালোবাসি।
আমি বাঁধা আছি তোমার আকাশে 
এক একলা ঘুড়ি ,আর লুকোচুরি।
বলা হলো না জানো............ 

এক যাতনার কাব্যে আমি সেই 
রূপকথার রাজকন্যা যার সৌন্দর্য্য মুগ্ধ পৃথিবীর আলো। 
যার চোখে স্বপ্ন ছিল বেঁচে থাকার ভালোবেসে 
কিন্তু বলা হলো না তোমায়। 
কেটে গেল আঠারো বছর
গত আঠারো বছরে কম করে আঠারশো বার 
তোমায় বলার চেষ্টা করেছি ভালোবাসি। 

ভালোবাসি ভালোবাসি আঠার এই মাখামাখি 
কিছুই হলো না জানো। 
বদলে গেলো রুপকথা সেই কঠিন আঘাতে 
যেদিন আমি বদলে গেলাম সময়ের সাথে। 
বলা হলো না জানো ..................

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...