Saturday, March 1, 2014

rishi026@gmail.com

জানি না
......... ঋষি

মাথার ছাদের উপরে পাতা বিশাল আকাশ
আকাশে মই বেয়ে উঠছি আর উঠছি
উঠছি কোথায় জানি না।

শুধু উঠছি উপরে আশেপাশে মেঘ
সারি সারি মেঘ ,ওই তো সূর্য।
ওই তো পৃথিবী ,আমার পৃথিবী
ওই পৃথিবী আমার কিনা জানি না।

আরো উপরে উঠতে উঠতে
গা ঘেষে উড়ে গেল চিল।
নিচের দিকে ছো মেরে নেমে গেলো
কোথায় গেল জানি না।

উঠছি উঠছি বাপরে কি ভীষণ শব্দ
কান বন্ধ ,আমি জব্দ, উড়োজাহাজ  যে।
উড়ছে আকাশে উড়ছে ,
ভাসছে কিভাবে জানি না।

আমিও ভাসবো, হারিয়ে গেল মই
আমি নামছি আরো নিচে নামছি।
হারিয়ে যাচ্ছি অনেক নিচে
কোথায় হারাচ্ছি জানি না।

মাথার ছাদের নিচে এক বিরাট শান্তি
একটা কুঁড়ে আশ্রয়, দুপেয়ে জীবন
কিন্তু কেন জানি না। 

No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...