Friday, March 7, 2014

rishi026@gmail.com

জোকারের হাসি কান্না
................ ঋষি

জোকার গো জোকার
সব চলন্ত ,পড়ন্ত ,মৃতপ্রায় জীবন্ত।

কেউ হাসছে ,কেউ কাঁদছে ,কেউ নাচছে
চলছে যে এক ভারচুয়াল রিয়ালিটি।
যেন চলন্ত এক ট্রামের বগি
হেলছে দুলছে আর চলছে।
আসছে আর যাচ্ছে ,যাচ্ছে আর আসছে
আর সময় চলে যাচ্ছে
এক নিয়মমাফিক বেয়ারা আবদার।

কি অদ্ভুত এক ম্রিয়মান মুখ
উপরে প্রলেপ সস্তা রঙের।
আসলে সব অস্তিত্ব গুলো চুপ
চুপ সব দিনের আলোয় রাত
জীবনে বাসি পান্তা ভাত।
পান্তা ভাতে কুকুরের পেটে ঘি
আসলে সব জোকারগুলো বিশ্রী।

জোকার গো জোকার
সব সব চলন্ত ,পড়ন্ত ,মৃতপ্রায় জীবন্ত

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...