Saturday, October 11, 2014

RISHI026@GMAIL.COM


অস্তিত্ব মন
............ ঋষি

যেটুকু যন্ত্রণা আটকানো ছিল গলার কাছে
সবটাই তুই উগরে দিলি আমার।
সমস্ত সত্বার পরে কোথাও ,কখনো ,কোনদিন
কোনো আশা ,এই ভালোবাসা,
সবটাই মিথ্যা করে দিলি আমার।

যেটুকু শব্দ স্বর্ণের মতো বিশ্বাসী
বড্ড দামী তোর কাছে ভালো থাকা।
সেটুকু ভালো থাকার মানে তুই জানিস
নিঃস্ব করে দিলি আমার।
এমন তো কতোরাত জেগে থাকা তারারা আকাশের গায়ে
আর দিনে লুকোনো অস্তিত্বের ওপারে।
খসে যায় কতো ,বাড়ে আরো ক্ষত
বারংবার তোর কাছে আমার মন
ভেঙ্গে দিলি আমার।

যেটুকু বলার ছিল শব্দময় গেঁথে পড়িয়েছি তোকে
সবটাই শুধু বিশ্বাসের গড়গড়া।
নেশা হয় ,নেশা হয় ,ভিজে যায় ,ভেঙ্গে যায়
বিশ্বাসে আশ্বাস আনমোনা
তবুও তো ভালোবাসি তোকে মন।

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...