Saturday, November 15, 2014

rishi026@gmail.com

এমন বেঁচে থাকা
............... ঋষি

এমন একটা বেঁচে থাকা
যেখানে সাথে থাকা ,না থাকাটা কোনো বাধা নয়।
যেখানে জীবিত ,মৃত কোনো তফাত নয়
যেখানে প্রেম ,মায়া ,স্নেহ ,অভিমান ,অধিকার সব খাটো।
এমন একটা সম্পর্ক্য যার নাম নেই
কি শব্দে বাঁধবো বল এমন বেঁচে থাকা।

বাঁচতে চাই রে
খুব ভালো থাকতে চাই তোর সাথে।
সমস্ত দায়িত্বের পরে,সমস্ত অধিকার জড়িয়ে
কিছুটা অস্তিত্ব আমার ,তোর
ভালো থাকা ,বেঁচে থাকা তোর সাথে।
একমুহুর্তের হাসি ,অভিমান ,দুঃখ ছেড়ে বিশাক আকাশ
এক মুঠো মুক্তি দুহাত তুলে চিত্কার আকাশের দিকে।
ভালো আছি খুব ভালো তোর সাথে
আরো হাসতে চাই ,আরো হাসতে।

এমন একটা বেঁচে থাকা
যেখানে পাশে থাকা মানে একটা জীবন জীবিত।
যেখানে পাশে না থেকোও ভালো থাকা যায়
যেখানে কোনো বাঁধা নয় ,খোলা আকাশ আমার তোর।
এমন একটা সম্পর্ক্য যা যন্ত্রণার মতো পবিত্র
কি শব্দে বাঁধবো বল এমন বেঁচে থাকা। 

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...