Saturday, November 8, 2014

RISHI026@GMAIL.COM

একদিন
.......... ঋষি.

আমি জানি তুমি আছো
হাজার পথচলায় ফুটপাথ ঘেঁষা সামান্য জীবনে।
কোথাও ,কখনো ,কোনদিন ঠিক সময় হবে
ঠিক সময় তোমার আমার বাঁচবার।

একদিন এমন হবে তোমার সামনে আমার কবিতা
যে কথা বলা হয় নি তোমায়।
দুদন্ড তোমার চোখের স্বপ্নে আমার জীবন
যে জীবন বাঁচ নি তুমি।
এক দিন এমন এমন হবে তোমার হাতের সাথে হাত
জোত্স্না বেলার অজস্র অনুরণন হৃদয় জুড়ে
সময়ের সাথে আমাদের বাস।

হয়তো বা কুড়ি বছর পরে ,হয়তো বা মৃত্যুর
সময় থাকে না থেমে।
নদীর মতন ভরা জোয়ারে হৃদয় নদীতে প্লাবন
চারিদিকে তুমুল বৃষ্টিতে হৃদয়ে নোনা শ্রাবন।
কিংবা কবিতার পাতায় স্নেহের মত পবিত্র তুমি
 তুমি আছো ,কোথাও আমি ,
কিন্তু একদিন তোমার আমার একসাথে।

আমি জানি তুমি আছো
হাজারো মানুষের ভিড়ে ,খুব চেনা ওই মুখখানি।
কোথাও ,কখনো ,কোনদিন ঠিক দেখা হবে
হৃদয়ের ঘরে ,চেনা পৃথিবীর স্বয়ংবরে। 

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...