Saturday, November 22, 2014

RISHI026@GMAIL.COM

তুই পাবি শান্তি
............ঋষি

অজস্র অজুহাতে সময় পিছিয়ে যায় আরো পিছনে
তোকে খোঁজার অভ্যেসটা আমার বহু পুরনো।
আমি খুঁজতে থাকি
আর তুই অজুহাত দিতে থাকিস দূরে সরে যাওয়ার।
আমি এগোতে থাকি
আর তুই পিছোতে থাকিস অন্য কোথাও।
আমি হাসতে থাকি
আর তুই কাঁদতে থাকিস ,তোর চোখের তলায় কালি।

এমনি চলছে আজ বহুদিন
এমনি চলবে আরো অনেকদিন।
এমনি ঠিক এমনি আমি তোকে চেয়ে যাব
আমি তোকে পেয়ে যাব ,যেমন চাতক পায় আকাশের বৃষ্টি।
আমি এমনি ঠিক হাসবো ,বুক খোলা আর্তনাদে
তুই কাঁদবি  ,তোর চোখের তলায় কালি।

অজস্র হিসেবের পরে সময় কাটাকুটি খেলবে হৃদয়ে
তোর কফি কাপে আমার ঠোঁট ছুঁয়ে উষ্ণতা।
তোর সরে যাওয়া ওড়নার ফাঁকে লুকোনো নিস্তব্ধতা
ছুঁয়ে যাবে একমুহুর্তে সোনালী বেলা।
আমি এগিয়ে যাব তোর দিকে
তোর গভীরে তোর বুকের নরম মাংস কেটে ,
আমি খুঁজে পাব আমার দুহাত মাটি
আর তুই পাবি শান্তি। 

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...