Thursday, November 13, 2014

rishi026@gmail.com

বাজলো তোমার আলোর বেণু
.......... ঋষি

জানি বৈরাগী হৃদয়ের তারে
যে পাখিটা বসে আছে
তার নাম হৃদয়।

আগন্তুক সময়ের অজস্র হাতছানির পিছনে
যে সময়টা চলে গেছে ,কি নাম দেবো তাকে।

এমনতর শব্দের আগুনে বৈরাগীর কুলষিত হৃদয়
একতারা ,দোতারা ,তিনতারা।
কেমনে শোনায় হৃদয়ের তার
চেনা শব্দসুরে  দূরদর্শনের সকালের সেই সুর।
বুকের মাঝে বাজলো তোমার আলোর বেণু
মাতলো যে ভুবন।

আগন্তুক শব্দের মিশ্রনে প্রেম সেই কনে দেখা আলো
তোমার মুখ জড়িয়ে গেলো ,আরো জড়িয়ে।

জানি বৈরাগী সময়ের গন্ধে
যে পাখিটা আকাশ চায়
সে তোমার হৃদয়। 

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...