Thursday, November 13, 2014

RISHI026@GMAIL.COM

সেই লোকটা
.......... ঋষি

সেই লোকটা
যে সন্তানের কপালে চুমু খেয়ে ভাবে
ভীষণ জীবিত সে।

সেই লোকটা
যে প্রমিকার কপালে চুমু খেয়ে ভাবে
আরো কতটা জীবিত থাকা যায়।

লোকটার হৃদস্পন্দনে লোকানো শব্দ মহলে
সকল সম্পর্ক্য একটা স্পর্শের মত।
যার আয়নার মুখটা বারোয়ারী ক্লাবের বারোয়ারী পুজো ,
যাকে তার এক বান্ধবী বলেছিল
কতটা বিলোলি নিজেকে।
সে হেসেছিল বলেছিল
যতটা বিলোলে নিজেকে জীবিত রাখা যায়
আর যতটা জানলে নিজেকে মেরে ফেলা যায়।

সেই লোকটা
যার নামের অর্থে পার্থিব সকল শান্তির অবসান
ভীষণ  বাউলে সে।

সেই লোকটা
যার আয়নার মুখটা নিজের অস্তিত্বের কাছে
অস্থির পৃথিবী।

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...