Sunday, November 30, 2014

RISHI026@GMAIL.COM

তুমি প্রথম কেন
......... ঋষি
প্রথমত তোমার অভিধানে আমি প্রথম তাই
দ্বিতীয়ত আমার জীবিত আকাঙ্খায় তুমি তাই ,
অদ্ভূত না।
ঠিক এই সময় তোমার রেশটা কেটে যায়
তুমি ভাবো
অদ্ভূত আমি তোমার জীবনে।

ক্লাসিফায়েডের পাতা থেকে তোমাকে তুলে
ম্যাগনিফায়েড লেন্সের তলায় রেখে নাড়াচাড়া।
প্রথমে তোমার শরীর
তারপর আরো গভীরে হাত রাখি ,,হৃদয়।
স্পন্দন কেঁপে যায়
যেমন কাঁপি আমি একলা নিরালায় আমার  কবিতায়।
সাদা পাতায় অসংখ্য শব্দ শরীর তুমি
লিখে যায় ,লিখে যায়
হৃদয় পাই না ,তবু তুমি প্রথম তাই।

প্রথমত তোমার অভিধানিক সংজ্ঞাতে আমি অদ্ভূত
আমার অচঞ্চল চোখের পাতায় স্বপ্নের নীড়,
নীল আকাশ ,নীল সমুদ্র।
আর তুমি
প্রথম আমার জীবনে আদরের মত প্রশ্রয়ে
অদ্ভূত ভালো লাগা।


No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...