Tuesday, August 5, 2014

RISHI026@GMAIL.COM

আকাশের চাঁদ
............. ঋষি

সহনশীলতার মাত্রা ছাড়া দুর্বলতা
আরশির সামনে দাঁড়িয়ে আয়নায় কেউ।
কবিতার মত স্বপ্নের ঢেউ
বুকের মাঝে দুটুকরো হওয়া চাঁদ
আকাশে দেখি নি।

নেমে আসা নক্ষত্রদের পৃথিবীতে
কোথাও শান্তি নেই।
বুক পুড়ে যায় ,পুড়ে যায় একলা সময়
কিছু মুহুর্তের টিকটিকি হৃদয়ের।
কড়া নাড়িয়ে যায়
আচ্ছা বাড়িতে কেউ আছেন।

কেউ নেই ,আছেন অনেকে
হাজারো সম্পর্ক্যের মায়ায় জড়ানো একলব্য।
কবিতা লিখতে চাই
কিন্তু লিখবে কি করে বুড়ো আঙ্গুল।
বারবার কাটা যায়
আর কবিতা বারংবার মরে যায়।

সহনশীলতার মাত্রা ছাড়া অন্ধকার
আরশির লুকোনো মুখের অঙ্গীকার।
কবিতার মত স্পর্শিল কেউ
বুকের মাঝে দু টুকরো হওয়া চাঁদ
আকাশে দেখি নি।

No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...