Thursday, August 14, 2014

RISHI026@GMAIL.COM

বদলানো সময়
......... ঋষি

অনেকটা বদলে গেছ তুমি
তোমার রুপোলি শরীরের গভীরে জমা পাঁক।
কিছুটা অবিন্যস্ত এক বিকেবেলা
সাজানো সভ্যতার ঘামের গন্ধ বড্ড কটু।
চৌড়া রাজপথে বিবেকের হর্ন
সাইড চাইছে
আমাকে পিছনে ফেলে যাওয়া শহরে।

আমার শহরে আজকাল দিনরাত সব এক
কেমন এক পেগে ডুব দিয়ে জ্বলন্ত সিগারেট।
আমার শহরে ঘুম ভাঙ্গা দিন
ব্যস্ত ফুটপাথ ,ব্যস্ত সওয়ারীরী মাঝে নগ্ন ছেলেটা
হাত বাড়িয়ে খুঁজতে চাই খিদে।
তুমি আমার শহরের কোনো খাঁজে আটকানো
কোনো বিজ্ঞাপনী মুখ।

হাসছো আর হাসছো
গঙ্গার ঘাটে অবিরত ছলাত  ছলাত শব্দ।
বুকের বারান্দায় দাঁড়িয়ে আমি
তুমি হেঁটে যাচ্ছো আমায় ছেড়ে আরো আগে।
ফেন্সুইয়ের আড়ালে আগত আনন্দ ছলে
তুমি চলে যাচ্ছো
আমাকে পিছনে ফেলে যাওয়া শহরে। 

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...