Wednesday, August 13, 2014

RISHI026@GMAIL.COM



সমাপ্তির আড়ালে .......... ঋষি আমার এই মৃত্যুতে কারো কিছু এসে যায় না। একবুক স্বপ্নে নেমে এলো ধারালো ছুরি কি ছিল ,কি হলো। এক মুহুর্তে শ্মশানের শেষ আশ্রয়ে নিজেকে হারিয়ে ফেল্লাম এখন শুধু হরিধ্বনি ,আর বেঁচে থাকা। একবার,ঠিক একবার আমি নিজেকে পেতে চেয়েছিলাম তোর স্পর্শে। নিজেকে নিঃস্ব করে সব হারাতে শুধু তোর প্রেমটুকু পেতে চেয়েছিলাম। সব বদলে গেলো জানিস এক মুহুর্তে ,এক মুহুর্তে,একটা জীবন। একটা স্বপ্ন ভেঙ্গে পড়লো নিজেকে বোঝাবার আগে। ঝড় এসে উড়িয়ে নিয়েছিল আমাকে আলতো পায়ে তোর আলতার ছোপ ঠিক ছোপ ছোপ রক্ত। আমার এই মৃত্যুতে কেউ দায়ী নয় শুধু স্বপ্ন ছাড়া। শুধু স্পর্শগুলো তোর ধারালো নখের দাগ আমার সারা বুকে।

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...