Friday, August 22, 2014

rishi026@gmail.com

চিরকালীন বৃষ্টি
,,,,,,,,,,,,,,,,,,,,,, ঋষি

আবার মেঘ থেকে বৃষ্টি
রৌদ্র নামক ভদ্রচিন্তকের অলীক রজনী।
সে তো নোনতা ,রক্তের মতো
নেমে আসে বয়ে যায় সারা শরীর।
যেন  ক্লান্ত অজগরের  আপ্লুত বেদনা
এ কবিতা আমার নয়।

আমি পরীক্ষিতের মতো মৃত চেতনা নয়
হতে পারে শ্রাবনের মেঘে রৌদ্র।
হতে পারি ভঙ্গুর কোনো স্বপ্নের মতো
তবুও আমি মৃত্যুগামী নয়।
আমার শহরে শোনা যায় না এম্বুলেন্সের সেন্সর
এখানে শুধু কাঁচি নিয়ে বসে স্বয়ং ইশ্বর।
সর্বলোকের পাপের বেদনা এই হৃদয়ে
ইশ্বরের মতো মৃত্যুশীল  .

আবার মেঘ থেকে বৃষ্টি
রৌদ্র নামক ভদ্রচিন্তক আজ অন্ধকারে।
সে তো আঁধারে,প্রেতের মতো
কোনো অজানা পৃথিবীর দুঃখী আত্মা।
আমার ঘরে
এ মেঘে বৃষ্টিপাত চিরকাল। 

No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...