Wednesday, August 13, 2014

RISHI026@GMAIL.COM

গোধুলি
............... ঋষি

এক বুক ভালোবাসা নিয়ে
জীবনের ভালোথাকা।
আকাশের মেঘ আর বৃষ্টি খুব কাছের
জড়িয়ে বেঁচে থাকা।
শুধু এইটুকু চাওয়া
আর  সময় চলে যাওয়া।

পা বাড়িয়ে
আমার হৃদয় অলিন্দের দরজায়।
কারো পদশব্দ শুনতে পাচ্ছি
ঘুম ভাঙছে ,পাথর ভাঙছে হৃদয়।
জুড়ে যাচ্ছে সারি যাওয়া শব্দগুলো
তোমার প্রেমের খুব গভীরে
আমার হৃদয় তোমার সাথে।

একবুক জলে দাঁড়িয়ে
আকাশের চাঁদ আমি ক্ষুদ্র বামন।
হাত বাড়াচ্ছি তোমার দিকে
শুধু স্পর্শটুকু আর বাকিটুকু।
সেই আমাদের সময় আর স্মৃতি
দাঁড়িয়ে তোমার দরজায়। 

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...